২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয় পরিদর্শন করবেন মানণীয় প্রধানমন্ত্রী

বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয় পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৮ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় এবং ১৫ ফেব্রুয়ারি কৃষি মন্ত্রণালয় পরিদর্শন করবেন তিনি।

আজ (সোমবার) বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে ইতোমধ্যে চিঠিও পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনে সদয় অভিপ্রায় ব্যক্ত করেছেন।

এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য চিঠিতে অনুরোধ করা হয়।

অন্যদিকে কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১৫ ফেব্রুয়ারি কৃষি মন্ত্রণালয় পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুই মন্ত্রণালয়ই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও জানা গেছে।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

রেজিস্ট্রেশন ব্যয় কমানো ও স্বল্পসুদে ঋণের দাবি, আবাসন খাত ঘুরে দাঁড়াতে চায় নীতিগত সহায়তা

রেজিস্ট্রেশন ব্যয় কমানো ও স্বল্পসুদে ঋণের দাবি, আবাসন খাত ঘুরে দাঁড়াতে চায় নীতিগত সহায়তা

দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধির গতি ফিরিয়ে আনতে আবাসন খাতকে অগ্রাধিকার দেওয়ার...

অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগকে স্বাগত জানাল রিহ্যাব, নির্মাণসামগ্রীর অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি

অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগকে স্বাগত জানাল রিহ্যাব, নির্মাণসামগ্রীর অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি

প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত অর্থ নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদনশীল খাতে বিনিয়োগের...