২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আবুল হাসানের অগ্রন্থিত কবিতা

তোমার ছায়ায়

আমাদের সবার নিশ্বাসতরু আলো, অধিকার

মুহূর্তে বিবর্ণ, কালো চিহ্নহীনতার দিকে টেনে নেয়, যার

ক্ষুধার্ত প্রসার, তার সাথে এত ভোরে কী জরুরি কথা ছিল?

কী এমন দরকারি, হিসাব-নিকাশ তার সাথে ছিল?

গাড়ি পিছু ডেকেছিল, পুকুরের অনির্দিষ্ট খাড়ি পিছু ডেকেছিল

যেয়ো না, যেয়ো না; শোনো, সুশ্যাম, সুউচ্চ সে গাছের নিখিলও

ছিল করে মুখ ভার, মেঘের ভিতর রেললাইনের নীল অন্ধকার

তবু কী প্রশান্তি দেবে বলে বলেছিল তোমাকে যাবার

কথা, অত দূর, অত বহু দূর একা একা? আঁধারের আড়ালে পরিখা

খুঁড়ে, তাতেই তোমার ভালোবাসা নির্মাণের নীল মানচিত্র

এঁকে কোন শিল্পী অমন হো হো হেসে উঠে জীবনের সব সূত্র,

পাতা ছিঁড়ে করে দিল একাকার? আমরা তোমার

দিকে বেঁচে আছি, তুমি আমাদের দিকে হয়তো বা নও, একবার

মানুষেরা বাঁচে, একবারই তার জীবনের অধিকার মঞ্জুরিত হয়

গাড়িটি তাকিয়ে আছে আজও তবু; কালো এক প্রজাপতি হয়তো

বা তোমার ছায়ায়।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

রেজিস্ট্রেশন ব্যয় কমানো ও স্বল্পসুদে ঋণের দাবি, আবাসন খাত ঘুরে দাঁড়াতে চায় নীতিগত সহায়তা

রেজিস্ট্রেশন ব্যয় কমানো ও স্বল্পসুদে ঋণের দাবি, আবাসন খাত ঘুরে দাঁড়াতে চায় নীতিগত সহায়তা

দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধির গতি ফিরিয়ে আনতে আবাসন খাতকে অগ্রাধিকার দেওয়ার...

অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগকে স্বাগত জানাল রিহ্যাব, নির্মাণসামগ্রীর অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি

অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগকে স্বাগত জানাল রিহ্যাব, নির্মাণসামগ্রীর অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি

প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত অর্থ নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদনশীল খাতে বিনিয়োগের...