১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের বিষয়ে তুলে ধরতে এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের আয়োজনে অনুষ্ঠিত হলো অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো।

বুধবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এ এক্সপোতে অংশ নেয় অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত মোনাস, ম্যাককুয়েরি, এডিলেইড বিশ্ববিদ্যালয়সহ নামকরা ৩০ বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট।

এক্সপোতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে সরাসরি সাক্ষাতের মাধ্যমে স্কলারশিপ প্রাপ্তি এবং অনস্পট এডমিশনের সুযোগ পায় শিক্ষার্থীরা। পড়াশোনা অবস্থায় খণ্ডকালীন চাকরির বিষয়টিও তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।

এর আগে, এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের প্রধান নির্বাহী মোহাম্মদ রাব্বানী হোসাইন, পরিচালক সাজ্জাদুর রহমান, মহা ব্যবস্থাপক ফারহানা নাজরিন, ম্যাককুয়েরি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর তানভীর শাহেদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

আয়োজকরা জানান, শিক্ষামেলা পরবর্তী সময়েও প্রতিষ্ঠানটির বনানী ও ধানমন্ডি কার্যালয় থেকে কোনো ধরনের ফি ছাড়াই বিনামূল্যে ভিসা সহযোগিতা ও ভর্তি সংক্রান্ত সকল সার্ভিস দেওয়া হবে।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

রেজিস্ট্রেশন ব্যয় কমানো ও স্বল্পসুদে ঋণের দাবি, আবাসন খাত ঘুরে দাঁড়াতে চায় নীতিগত সহায়তা

রেজিস্ট্রেশন ব্যয় কমানো ও স্বল্পসুদে ঋণের দাবি, আবাসন খাত ঘুরে দাঁড়াতে চায় নীতিগত সহায়তা

দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধির গতি ফিরিয়ে আনতে আবাসন খাতকে অগ্রাধিকার দেওয়ার...

অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগকে স্বাগত জানাল রিহ্যাব, নির্মাণসামগ্রীর অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি

অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগকে স্বাগত জানাল রিহ্যাব, নির্মাণসামগ্রীর অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি

প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত অর্থ নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদনশীল খাতে বিনিয়োগের...