২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ঘুমধুম পশ্চিমকূলে পড়ল আরেকটি ‘রকেট গোলা’

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পশ্চিমকূল এলাকার সবজি খেতে আরও একটি আরপিজি (রকেট গোলা) পাওয়া গেছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে পশ্চিমকূলের বাসিন্দা গৃহবধূ হালিমা বেগম তার ক্ষেতে এটি দেখতে পান।

 

এরআগে, শুক্রবার একই এলাকার ধানক্ষেতে একটি এবং গত বৃহস্পতিবার দুপুরে ঘুমধুমের নয়াপাড়া এলাকায় খোলা বিলে আরেকটি আরপিজি পাওয়া গিয়েছিল। এরমধ্যে নয়পাড়ার আরপিজিটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।

স্থানীয় বাসিন্দা হাফেজ রশিদ জানান, সকাল সাড়ে ছয়টার দিকে সবজিক্ষেতে কাজ করতে যান গৃহবধূ হালিমা বেগম। এ সময় তার খেতে আরপিজিটি কুড়িয়ে পান। পরে সেটি তিনি বাড়ি নিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা এটি ‘অবিস্ফোরিত’ আরপিজি বললে তিনি সেটা তুমব্রু সড়কে রেখে আসেন।

পরে তুমব্রু বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) বিজিবি সদস্যরা আরপিজির দুপাশে সড়কে লাল পতাকা পুঁতে দেন।

এদিকে, টেকনাফের হোয়াইক্যং উলুবুনিয়া সীমান্তে শনিবার ভোরে আবারও গুলি-আরপিজি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে দিনের বেলায় কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায়নি।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

রেজিস্ট্রেশন ব্যয় কমানো ও স্বল্পসুদে ঋণের দাবি, আবাসন খাত ঘুরে দাঁড়াতে চায় নীতিগত সহায়তা

রেজিস্ট্রেশন ব্যয় কমানো ও স্বল্পসুদে ঋণের দাবি, আবাসন খাত ঘুরে দাঁড়াতে চায় নীতিগত সহায়তা

দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধির গতি ফিরিয়ে আনতে আবাসন খাতকে অগ্রাধিকার দেওয়ার...

অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগকে স্বাগত জানাল রিহ্যাব, নির্মাণসামগ্রীর অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি

অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগকে স্বাগত জানাল রিহ্যাব, নির্মাণসামগ্রীর অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি

প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত অর্থ নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদনশীল খাতে বিনিয়োগের...