২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

‘ন্যানো প্রযুক্তির নিয়ে এক সঙ্গে কাজ করবে বাংলাদেশ ও সৌদি আরব’

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শিক্ষা সহযোগিতা, স্মার্ট সিটি স্থাপনে বিনিয়োগ এবং ন্যানো প্রযুক্তির নিয়ে বাংলাদেশ ও সৌদি আরব একসঙ্গে কাজ করবে। সেইসাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স এবং সেমিকন্ডাক্টর নিয়েও সম্মিলিত কার্যক্রম পরিচালনা করা হবে।

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ আলদুহাইলানের সঙ্গে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও অন্যতম উন্নয়ন সহযোগী। সৌদি টেলিকমের সঙ্গে বিটিসিএল এর ভয়েজ কল বিনিময়ের পরিমাণ আরও বৃদ্ধি, বাংলাদেশ থেকে সৌদি আরবে সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথ রপ্তানির পরিমাণ বৃদ্ধি, সৌদি পোস্ট ও ডাক অধিদপ্তর যৌথ উদ্যোগ গ্রহণের মা‌ধ্যমে ডাক পরিষেবাকে নতুন মাত্রায় উন্নীত করা এবং আইসিটি পণ্য রপ্তানি বৃদ্ধিসহ টেলিকম ও আইসিটি খাতের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে মতবিনিময় হয়েছে।

বাংলাদেশ থেকে সৌদি আরবে ৬৫০ জিবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথ এবং আইওটিসহ বিভিন্ন তথ্য প্রযুক্তি পণ্য রপ্তানি হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, সৌদি আরব, টেলিযোগাযোগের একটি বৈশ্বিক কেন্দ্র হিসাবে, শুধুমাত্র তার সীমানার মধ্যেই নয়। বরং সমগ্র অঞ্চল জুড়ে আইসিটি ও টেলিকম পরিষেবার অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অন্যদিকে, বাংলাদেশ তার আইসিটি সেক্টরে উল্লেখযোগ্য অবদান রাখছে।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

রেজিস্ট্রেশন ব্যয় কমানো ও স্বল্পসুদে ঋণের দাবি, আবাসন খাত ঘুরে দাঁড়াতে চায় নীতিগত সহায়তা

রেজিস্ট্রেশন ব্যয় কমানো ও স্বল্পসুদে ঋণের দাবি, আবাসন খাত ঘুরে দাঁড়াতে চায় নীতিগত সহায়তা

দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধির গতি ফিরিয়ে আনতে আবাসন খাতকে অগ্রাধিকার দেওয়ার...

অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগকে স্বাগত জানাল রিহ্যাব, নির্মাণসামগ্রীর অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি

অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগকে স্বাগত জানাল রিহ্যাব, নির্মাণসামগ্রীর অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি

প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত অর্থ নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদনশীল খাতে বিনিয়োগের...