৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ আগস্ট শুরু হচ্ছে রিহ্যাবের চার দিনব্যাপী গ্রীষ্মকালীন আবাসন মেলা

দেশের আবাসন খাতকে আরও গতিশীল করতে এবং ক্রেতা-বিনিয়োগকারীদের জন্য এক ছাদের নিচে আবাসনসংক্রান্ত নানা সেবা তুলে ধরতে আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত গ্রীষ্মকালীন আবাসন মেলা। চার দিনব্যাপী এ মেলা চলবে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে

মেলায় দেশের শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি নির্মাণসামগ্রী উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান, ব্যাংক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে। ফলে ফ্ল্যাট, প্লট ও আবাসন প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জানার পাশাপাশি দর্শনার্থীরা সহজ শর্তে হোম লোন, বিনিয়োগ এবং অর্থায়ন-সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পাবেন।

রিহ্যাবের স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়া-এর প্রথম সভা শেষে মেলার আয়োজনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। রাজধানীর রিহ্যাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও রিহ্যাবের পরিচালক তাসনোভা মাহবুব সালাম

রিহ্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের গ্রীষ্মকালীন আবাসন মেলার মাধ্যমে আবাসন শিল্পে নতুন গতি সৃষ্টির পাশাপাশি ক্রেতা, উদ্যোক্তা ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি হবে। একই সঙ্গে আবাসন খাতে চলমান বিভিন্ন প্রকল্প, নতুন প্রযুক্তি এবং নির্মাণসামগ্রীর আধুনিক সমাধান তুলে ধরা হবে।

সভায় বক্তব্য দেন রিহ্যাবের সভাপতি আলী আফজাল। তিনি আবাসন খাতের উন্নয়ন, ক্রেতাদের আস্থা বৃদ্ধি এবং শিল্পের টেকসই বিকাশে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, এবারের মেলা আবাসন খাতে নতুন বিনিয়োগ ও ক্রয়-বিক্রয়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

এ সময় রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রাজ্জাক, সহসভাপতি এ এফ এম ওবায়দুল্লাহমো. হারুন অর রশিদ, স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার কো-চেয়ারম্যান তৌহিদা সুলতানা, এম ছাখাওয়াত হোছাইনমোহাম্মদ মোবারক হোসেনসহ কমিটির সদস্য এম মমিনুল ইসলাম সংগ্রাম, শামিমা আলম, সঞ্জয় চক্রবর্তী, শরীফ উদ্দিন আহমেদ, মিজানুর রহমান চৌধুরী এবং মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

আবাসন সংশ্লিষ্টরা মনে করছেন, চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে এ ধরনের আয়োজন ক্রেতাদের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে এবং আবাসন শিল্পের প্রতি নতুন করে আগ্রহ তৈরি করবে। পাশাপাশি নির্মাতা প্রতিষ্ঠান, অর্থায়নকারী সংস্থা এবং সম্ভাব্য ক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি হওয়ায় বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা করছেন।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের আবাসন শিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ...