১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদাবাজী-দখলবাজীর প্রতিবাদে মিরপুর-দারুস সালাম এলাকার জনগণের মানববন্ধন

হযরত শাহ্আলী বোগদাদি (রহঃ) এর মাজার শরীফ কেন্দ্রিক সকল প্রকার চাঁদাবাজি-দখলবাজি-অনিয়ম-আর সীমাহীন দুর্নীতি ও সন্ত্রাসের প্রতিবাদে মিরপুর, শাহ্আলী ও দারুসসালাম থানা এলাকার জনগন মাজার শরীফের সামনে মানববন্ধন করে।৷ বুধবার সকাল ১১ টায় মানববন্ধন শুরু হয়ে বেলা ১২ টায় শেষ হয়৷ এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধনে যোগ দেয়। শাহ্আলী কলেজ মার্কেটের সাবেক নির্বাচিত সভাপতি শাহরিয়ার বলেন, এই অনিয়ম আর দুর্নীতি আর চলতে দেয়া যায় না। মাজারের পবিত্রতা রক্ষার্ত্রে তড়িৎ ব্যবস্থা গ্রহন করতে হবে এবং সকল দুর্নীতিবাজদের বহিষ্কার করতে হবে। সভাপতির বক্তব্যে বিশিষ্ট আবাসন ব্যবসায়ী মোঃ সোলায়মান দেওয়ান বলেন, গণহত্যাকারী – স্বৈরাচার – খুনীদের মদদ করতে অনেকে তাদের-ই বানানো টোকেন দিয়ে চাঁদা উঠাচ্ছে, যা কোন ভাবেই আমরা মেনে নিতে পারি না। তিনিও এই কর্মকান্ডে জড়িত ব্যাক্তিবর্গের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করতে প্রধান উপদেষ্টা ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। আরোও উপস্থিত ছিলেন বিশিষ্ট পাওয়ার ম্যানেজমেন্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আবুল বাঁশার ভূঁইয়া, বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ বাবুল মিয়া, ব্যবসায়ী শহিদুর রহমান এনা, ব্যবসায়ী স,ম আরিফউল্লাহ, ব্যবসায়ী মোস্তফা বেপারী, বস্ত্র ব্যবসায়ী আবু সাইদ দিপু, পরিবহন ব্যবসায়ী ইকবাল মাহদুদ রিপন, ব্যবসায়ী মীর আবু বক্কর সিদ্দীক মাকসুদ, ভোলা সমিতির নেতা মোঃ বশির আহম্মেদ, গার্মেন্টস ব্যবসায়ী মোঃ মাসুদ, ব্যবসায়ী মনসুর আহমেদ, শামীম আহম্মেদ, মিরাজ, আফজাল হোসেন, জাকির হোসেন, কে, এম, ইয়াহিয়া সামী সহ প্রমুখ ব্যক্তিবর্গ। মাজারের সামনে দুপাশের রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচী শেষ করে তারা স্থান ত্যাগ করেন।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

রিহ্যাব নেতৃবৃন্দের সঙ্গে এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সৌজন্য সাক্ষাৎ, আবাসন খাতের উন্নয়ন নিয়ে আলোচনা