১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কাল ‘শহীদি মার্চ’ পালনের ঘোষণা

ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আগামীকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) শহীদি মার্চ পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ বুধবার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সকলকে এই শহীদি মার্চ পালনের আহ্বান জানানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল সারা বাংলাদেশে আবারও শহীদ ও আহত ভাইদের স্মরণে এবং তাদের স্মৃতি ধারণ করে ছাত্র-জনতার অভ্যুত্থানে এই কর্মসূচি পালিত হবে। সেখানে আহত এবং শহীদদের অভিভাবকদেরকেও অংশগ্রহণ করার আহ্বান জানান সমন্বয়করা।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

রিহ্যাব নেতৃবৃন্দের সঙ্গে এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সৌজন্য সাক্ষাৎ, আবাসন খাতের উন্নয়ন নিয়ে আলোচনা