৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দ্রুত নির্বাচন দেয়া হবে: রাষ্ট্রপতি

অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দ্রুত নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলা আটকসহ সব বন্দিদের মুক্তি দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।’

এ সময় তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুটতরাজ, ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। সাধারণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিচ্ছি।’

সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সরকারি সম্পদ রক্ষার্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মো. সাহাবুদ্দিন।

এর আগে সোমবার রাতে রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সভাপতিত্বে অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও সুশীল সমাজের প্রতিনিধিদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত