৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা শিক্ষার্থীদের

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বাকি উপদেষ্টাদের নাম দ্রুতই জানানো হবে বলেও জানান তারা। সোমবার, (৫ আগস্ট) রাতে এক ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ হোসেন এ কথা জানান।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, ‘আমাদের প্রস্তাবনার অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ২৪ ঘণ্টার সময় নিয়েছিলাম। জরুরি পরিস্থিতি মোতাবেক আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, নোবেল পুরষ্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।’

নাহিদ বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র-জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। আমরা সকালের মধ্যেই এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির সাথে আহ্বান থাকবে যে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক।’

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত