৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বেসরকারি মহাকাশযান চাঁদের পৃষ্ঠে নামছে প্রথম

(ছবি সংগ্রিহত)

(ছবি সংগ্রিহত)

প্রথমবারের মতো চাঁদের মাটিতে অবতরণ করল বেসরকারি কোনো সংস্থার তৈরি মহাকাশযান। আজ শুক্রবার হুস্টনভিত্তিক প্রতিষ্ঠান ইনটুইটিভ মেশিনসের তৈরি মহাকাশযানটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ছয়-পা বিশিষ্ট রোবোট এই ল্যান্ডারটির নাম দেওয়া হয়েছে ওডিসিয়াস। অ্যাপলো ১৩ এর পর ৫০ বছরের মধ্যে প্রথম কোনো মার্কিন মহাকাশযান যা এই সাফল্য পেল।

সূর্যের আলোয় চার্জ হয়ে সাতদিন কার্যক্রম চালাতে পারবে ওডিসিয়াস। মালিকানা প্রতিষ্ঠানটি জানায়, যানটি এখনও পুরোপুরি সচল আছে।

ফ্লাইট ডিরেক্টর টিম ক্রেইন বলেন, আমরা কোনো সন্দেহ ছাড়া নিশ্চিত করতে পারছি যে আমাদের যানটি চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছে।

প্রায় অর্ধশতাব্দী আগে মার্কিন মহাকাশযান অ্যাপোলো চাঁদে অবতরণ করেছিল। চীনের সাম্প্রতিক চন্দ্রাভিযানের সঙ্গে প্রতিযোগিতা করতে আর্টেমিস নামের একটি কার্যক্রম পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার এই আর্টেমিস কার্যক্রমের আওতায় চাঁদের উদ্দেশে পাঠানো হয়েছে ওডিসিয়াসকে।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

রেজিস্ট্রেশন ব্যয় কমানো ও স্বল্পসুদে ঋণের দাবি, আবাসন খাত ঘুরে দাঁড়াতে চায় নীতিগত সহায়তা

রেজিস্ট্রেশন ব্যয় কমানো ও স্বল্পসুদে ঋণের দাবি, আবাসন খাত ঘুরে দাঁড়াতে চায় নীতিগত সহায়তা

দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধির গতি ফিরিয়ে আনতে আবাসন খাতকে অগ্রাধিকার দেওয়ার...

অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগকে স্বাগত জানাল রিহ্যাব, নির্মাণসামগ্রীর অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি

অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগকে স্বাগত জানাল রিহ্যাব, নির্মাণসামগ্রীর অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি

প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত অর্থ নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদনশীল খাতে বিনিয়োগের...