নিজস্ব প্রতিবেদক : অনলাইনে নিরাপদে ফাইল সংরক্ষণ ও আদান-প্রদানের সুযোগ থাকায় অনেকেই গুরুত্বপূর্ণ তথ্য জমা রাখেন গুগল ড্রাইভে। তবে একটি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইন তথ্যভান্ডারটিতে বিনা মূল্যে সর্বোচ্চ ১৫ গিগাবাইট পর্যন্ত তথ্য জমা রাখা যায়। ফলে এই ১৫ গিগাবাইট ধারণক্ষমতার মধ্যেই জিমেইল, গুগল ড্রাইভ, ফটোজ, ডকস, শিটস, স্লাইডসের সব তথ্য জমা রাখতে হয় ব্যবহারকারীদের। ধারণক্ষমতা শেষ হয়ে গেলে বাড়তি তথ্য জমা রাখার জন্য অর্থ গুনতে হয়। তবে চাইলেই কিছু কৌশল অবলম্বন করে গুগল ড্রাইভের জায়গা খালি করা যায়।
Thank you for reading this post, don't forget to subscribe!গুগল ড্রাইভ থেকে কোনো ফাইল মুছে ফেলার পর সেগুলো স্থায়ীভাবে মুছে যাওয়ার বদলে ৩০ দিন পর্যন্ত ট্র্যাশ ফোল্ডারে জমা থাকে। ফলে ট্র্যাশ ফোল্ডারে থাকা ফাইলগুলোও গুগল ড্রাইভে জায়গা দখল করে রাখে। আর তাই গুগল ড্রাইভের জায়গা খালি করার জন্য প্রথমেই ট্র্যাশ ফোল্ডারে থাকা সব ফাইল মুছে ফেলতে হবে।
জিমেইলের অপ্রয়োজনীয় অ্যাটাচমেন্ট মুছে ফেলা
জিমেইলে থাকা অ্যাটাচমেন্ট ফাইলগুলো গুগল ড্রাইভের জায়গা দখল করে রাখে। ফলে জিমেইলে অন্যদের পাঠানো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বা অপ্রয়োজনীয় ই–মেইলের অ্যাটাচমেন্ট ফাইলগুলো মুছে ফেলতে হবে।
গুগল মিটে করা অনলাইন সভার ভিডিও অনেকেই ধারণ করে রাখেন। এসব ভিডিও গুগল ড্রাইভে তুলনামূলক বেশি জায়গা দখল করে রাখে। এ সমস্যা সমাধানে অপ্রয়োজনীয় সভার ভিডিওগুলো মুছে ফেলতে হবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ ভিডিওর সংখ্যা বেশি হলে সেগুলো কম্পিউটারে নামিয়ে গুগল ড্রাইভ থেকে মুছে ফেলতে হবে।











