২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সব ব্যবহারকারীর জন্যই এখন পাসকি চালু করেছে মাইক্রোসফট

নিজস্ব প্রতিবেদক :
সব অ্যাকাউন্টের ব্যবহারকারীর জন্য পাসকি সুবিধা চালুর ঘোষণা দিয়েছে মাইক্রোসফট করপোরেশন। গত বছর উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে পাসকি চালু করে মাইক্রোসফট। এখন মাইক্রোসফট অ্যাকাউন্টের মালিকেরা উইন্ডোজ, অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে পাসকি তৈরি করতে পারবেন। এর ফলে এখন পাসওয়ার্ড না লিখে খুব সহজে উইন্ডোজ, অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের যন্ত্র থেকে মাইক্রোসফট অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এই ওয়েব ঠিকানায় প্রবেশ করে মাইক্রোসফট অ্যাকাউন্টের জন্য পাসকি তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা। এরপর যন্ত্র থেকে মাইক্রোসফট অ্যাকাউন্টে প্রবেশের জন্য ব্যবহারকারী তাঁদের ফেস আইডি (মুখাবয়ব), ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ), পিন বা সিকিউরিটি কি নির্বাচন করতে পারবেন। এর ফলে পাসওয়ার্ড না দিয়েই নির্বাচিত পদ্ধতি অনুসরণ করে খুব সহজে মাইক্রোসফট অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।

মাইক্রোসফটের সিকিউরিটি কমপ্লায়েন্স ও আইডেন্টিটির করপোরেট ভাইস প্রেসিডেন্ট ভাসু জাক্কাল বলেন, ডেস্কটপ ও মোবাইল ব্রাউজার থেকে মাইক্রোসফট ৩৬৫, কো–পাইলটসহ মাইক্রোসফটের সব অ্যাপ ও ওয়েব ব্রাউজারে প্রবেশের জন্য এখন ব্যবহারকারীরা পাসকি ব্যবহার করে সাইন–ইন করতে পারবেন। পাসকি সুবিধা এখন অ্যাপল, গুগল, মাইক্রোসফটসহ সব প্রযুক্তি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে ব্যবহার করা যাচ্ছে। এখন পর্যন্ত ৪০ কোটি গুগল অ্যাকাউন্টে পাসকি সুবিধা চালু করা হয়েছে। ফলে ভবিষ্যতে পাসওয়ার্ডের বদলে পাসকি বহুল ব্যবহৃত হবে।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

শিরোনাম: কর্পোরেট রিয়েল এস্টেট লিডারশিপে বিশেষ স্বীকৃতি পাচ্ছেন নেক্স রিয়েল এস্টেটের সিইও তাবাসসুম ইমাম