৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বিসিবির নতুন পদ পেলেন হাবিবুল বাশার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে উইমেনস উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

দায়িত্ব পাওয়ার পর তাকে অভিনন্দন জানান, বিসিবি পরিচালক ও উইমেনস উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এমপি ও বাংলাদেশ নারী দলের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি।

এর আগে জাতীয় দলকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন হাবিবুল বাশার। এরপর জাতীয় দলের নির্বাচক হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন তিনি।

দায়িত্ব পাওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে হাবিবুল বাশার বলেন, এটা অনেক বড় একটি দায়িত্ব। নারী ক্রিকেটকে আরও এগিয়ে নিতে চাই। নারী ক্রিকেটে অনেক চ্যালেঞ্জও আছে। সেটা নিয়ে কাজ করতে চাই।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

রেজিস্ট্রেশন ব্যয় কমানো ও স্বল্পসুদে ঋণের দাবি, আবাসন খাত ঘুরে দাঁড়াতে চায় নীতিগত সহায়তা

রেজিস্ট্রেশন ব্যয় কমানো ও স্বল্পসুদে ঋণের দাবি, আবাসন খাত ঘুরে দাঁড়াতে চায় নীতিগত সহায়তা

দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধির গতি ফিরিয়ে আনতে আবাসন খাতকে অগ্রাধিকার দেওয়ার...

অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগকে স্বাগত জানাল রিহ্যাব, নির্মাণসামগ্রীর অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি

অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগকে স্বাগত জানাল রিহ্যাব, নির্মাণসামগ্রীর অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি

প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত অর্থ নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদনশীল খাতে বিনিয়োগের...