১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশেষ পরিস্থিতিতে আমি দায়িত্বভার গ্রহণ করি : ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এক বিশেষে পরিস্থিতিতে আমি ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করি। তখন সড়ক ও গণপরিবহনে এক ধরনের অব্যবস্থাপনা ছিল। অল্প সময়ের মধ্যে সে পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি। আমরা এ অবস্থা ধরে রাখতে চেষ্টা করছি।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে গণপরিবহনে সুষ্ঠু ব্যবস্থাপনা ও শৃঙ্খলা কার্যকর করতে বাস মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মতবিনিময়কালে রাস্তায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় বাস মালিকদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে ডিএমপি কমিশনার বলেন, রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চালানো, রাস্তার মাঝখানে ও যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানো-নামানো এবং এলোমেলোভাবে রাস্তায় গাড়ি রাখা বন্ধ করতে হবে।

বাস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ড্রাইভার ও বাস শ্রমিকদের এ বিষয়ে আরও সচেতনতা ও সাবধানতা অবলম্বন করতে হবে। তাদের আরও বেশি মনিটরিং করা ও জবাবদিহিতার আওতায় আনতে হবে। সবাই আন্তরিকভাবে কাজ করলে মহানগরীর যানজট সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হব। যেকোনো প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব সময় আপনাদের পাশে থাকবে।

সভায় বাস মালিকদের পক্ষ থেকে আরও সহযোগিতা ও বাস শ্রমিকদের সচেতনতা বৃদ্ধির জন্য সচেতনতামূলক সভা করার আহ্বান জানানো হয়।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

শিরোনাম: কর্পোরেট রিয়েল এস্টেট লিডারশিপে বিশেষ স্বীকৃতি পাচ্ছেন নেক্স রিয়েল এস্টেটের সিইও তাবাসসুম ইমাম