ঢাবিতে গণবিয়ের আয়োজন না করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধ
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গণবিবাহ সংক্রান্ত একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের গণবিবাহের আয়োজনের কোনো অনুমোদন কর্তৃপক্ষ কাউকে প্রদান করেনি বা কেউ আনুষ্ঠানিকভাবে অবহিত করেননি।
বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার স্থান, তাই এখানে এমন আয়োজন না করার কথা উল্লেখ করে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতিনীতি এবং বর্তমান সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ ধরনের সামাজিক অনুষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকার সুযোগ নেই। যে বা যেসব শিক্ষার্থী এই উদ্যোগ গ্রহণ করেছেন তা তাদের একান্ত ব্যক্তিগত উদ্যোগ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বিদ্যায়তনিক প্রতিষ্ঠান এবং বিদ্যাচর্চা করার স্থান। তাই বিশ্ববিদ্যালয়ের যেকোনো পর্যায়ে এ ধরনের আয়োজন, অভ্যর্থনা বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানাচ্ছি।
পাঠক সংখ্যাঃ ৬৫











