প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল (ফাইল ছবি)
Thank you for reading this post, don't forget to subscribe!প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল বলেছেন, বৃহস্পতিবার পদত্যাগের বিষয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন।
বুধবার দুপুরে নির্বাচন ভবনে নিজের দফতরে অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
পদত্যাগ কবে করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বৃহস্পতিবার জানাব। ওইদিন বিস্তারিত জানাব। যা বলার বৃহস্পতিবার ১২টায় সংবাদ সম্মেলনে সবকিছু জানানো হবে।
রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা করবেন? এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব।
পাঠক সংখ্যাঃ ৯৪











