১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশের ভাবমূর্তি বাড়াতে সময় দিতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

পুলিশের ইমেজ (ভাবমূর্তি) বাড়াতে সময় দিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার দুপুরে সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে। আমার কাছে এরকম কোনো কিছু নাই যে, আমি একদিনে সব উন্নতি করে ফেলব। এটা আস্তে আস্তে হবে।

তিনি আরও বলেন, আমি তো একদিনে কিছু পারব না। সময় দিতে হবে। আস্তে আস্তে আমি এটার ব্যবস্থা নিচ্ছি।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

রিহ্যাব নেতৃবৃন্দের সঙ্গে এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সৌজন্য সাক্ষাৎ, আবাসন খাতের উন্নয়ন নিয়ে আলোচনা