বড়ি দিয়ে রান্না করা হয়েছে ইলিশ মাছছবি: নকশা
Thank you for reading this post, don't forget to subscribe!নানা স্বাদে, নানা উপকরণ দিয়ে রান্না করা যায় ইলিশ মাছ। ডালের বড়ি দিয়ে ইলিশ মাছ রান্না করলে, খেতেও ভিন্নরকম লাগে। রেসিপি দিয়েছেন অসিত কর্মকার
উপকরণ: ইলিশ মাছ ৪ টুকরা, ডালের বড়ি ২০০ গ্রাম, পেঁয়াজবাটা আধা কাপ, আদাবাটা আধা চা-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, কালিজিরা সামান্য, কাঁচা মরিচ ২-৩টি, শর্ষের তেল ১ কাপ, লবণ স্বাদমতো ও গরম পানি ৬ কাপ।
প্রণালি: ইলিশ মাছে সামান্য পরিমাণে লবণ ও হলুদ মেখে নিন। প্যানে আধা কাপ তেল গরম করে নিন। ডালের বড়ি ভেজে তুলে নিন। বাকি তেলে মাছ ভেজে নিন। একই তেলে কালিজিরার ফোড়ন দিন। একে একে বাকি সব মসলা দিয়ে কষিয়ে গরম পানি দিন। পানি ফুটে এলে ভেজে রাখা ডালের বড়ি ও মাছ দিয়ে দিন। ঝোল কিছুটা কমে এলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
পাঠক সংখ্যাঃ ৮৫











