৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নারী বলে নয়, বড় ম্যাচ বলেই অনভিজ্ঞ আম্পায়ারে আপত্তি।

নিজস্ব প্রতিবেদক:ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান আর প্রাইম ব্যাংকের মধ্যকার ম্যাচ নিয়ে বিতর্ক যেন থামছেই না। মুশফিকুর রহিমের আউট নিয়ে নানা সমালোচনার মধ্যেই সামলো এলো আম্পায়ার-বিতর্ক।

খবর ছড়িয়ে পড়েছে, নারী আম্পায়ার সাথিরা জাকির জেসির অধীনে ম্যাচ খেলতে চাননি প্রাইম ব্যাংক ও মোহামেডানের ক্রিকেটাররা। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে, জেসি নারী বলেই মোহামেডান আর প্রাইম ব্যাংকের আপত্তি।

আসলে কি ঘটনাটা তেমন? প্রকৃত ঘটনা ভিন্ন, জানালেন মোহামেডানের কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু। তিনি জাগো নিউজের সঙ্গে আলাপে বলেন, ‘আমরা জেসির বিপক্ষে কোনোরকম আপত্তি উত্থাপন করিনি। প্রাইম ব্যাংকের সাথে আমাদের বিগ এন্ড ভাইটাল ম্যাচ। জেসি এ বছরই ঢাকার প্রিমিয়ার ক্রিকেটে প্রথম ম্যাচ পরিচালনা শুরু করেছে। এখানে ছেলে ও মেয়ে বিভাজন করিনি আমরা। আমরা চিন্তা করেছি মোহামেডান ও প্রাইম ব্যাংক বিগ ম্যাচ। জেসির প্রথম বছর, সে এত বড় ম্যাচের উত্তেজনার সাথে তাল মেলাতে পারবে কিনা, তা নিয়ে সংশয় ছিল আমাদের। সে নারী বলে আমরা তাকে আম্পায়ার মানতে চাইনি, এমন নয়।’

‘আমাদের ধারণা ছিল সে নতুন আম্পায়ার, লিস্ট-এ ক্রিকেটে এ বছরই প্রথম খেলা পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই অভিজ্ঞতা কম। আমরা সাধারণত এসব ম্যাচে সিনিয়র আম্পায়ার চাই। এমন বিগ ম্যাচে সে নির্বিঘ্নে খেলা পরিচালনা করতে পারবে কিনা, সে চিন্তা থেকেই আমরা আলাপের ছলে বলাবলি করেছি। তবে কোনো আনুষ্ঠানিক আপত্তি তুলিনি’-পরিষ্কার করেন তারিকুল টিটু।

মোহামেডান আর প্রাইম ব্যাংকের গুরুত্বপূর্ণ ও ভাইটাল ম্যাচে একদম নবীন নারী আম্পায়ার নিয়োগ কেন? বিসিবি পরিচালক ও বিসিবি আম্পায়ার্স কমিটি চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু শনিবার রাতে জাগো নিউজের সঙ্গে আলাপে বলেন, ‘দেখেন আমি নিজেও ৪০ বছর ধরে ঢাকার ক্লাব ক্রিকেটের সাথে জড়িত। আমিও জানি একজন নারী এবং জুনিয়র আম্পায়ারের ঢাকার বিগ ম্যাচ পরিচালনা করা সহজ কাজ নয়। তাই বলে আমরা কি কাউকে না কাউকে ওই সব বড় ম্যাচ পরিচালনার দায়িত্ব দেব না? জেসি তো এরই মধ্যে আন্তর্জাতিক ম্যাচও পরিচালনা করেছে। ভারত আর বাংলাদেশের নারী ক্রিকেট সিরিজে*ও অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছে।’

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের আবাসন শিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ...