১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাজিলিয়ান মিগুয়েলের গোলে জয়ের ধারায় কিংস

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফেরেইরার গোলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয়ের ধারায় রয়েছে বসুন্ধরা কিংস। শনিবার রাজশাহীতে টানা চারবারের চ্যাম্পিয়নরা ১-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসিকে। এটি কিংসের টানা তৃতীয় ও সর্বমোট দশম জয়।

২৩ মিনিটে আরেক ব্রাজিলিয়ান ডরিয়েলটনের কাছ থেকে বল পেয়ে ২৩ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন মিগুয়েল। বাকি সময় ব্যবধান বাড়ানোর চেষ্টা করেও পারেনি অস্কার ব্রুজনের দল।

১২ ম্যাচে ১০ জয় ও ১ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস। এ জয়ে তারা মোহামেডানের সাথে ৫ পয়েন্টের ব্যবধান ধরে রাখলো। অন্য দিকে ফর্টিসের এটি দ্বিতীয় পর্বে দ্বিতীয় হার। ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে ফর্টিস এফসি।

দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনী ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। এ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে চট্টলার দলটি। রহমতগঞ্জের পয়েন্ট ১০। তারা আছে টেবিলের ৯ নম্বরে।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

রিহ্যাব নেতৃবৃন্দের সঙ্গে এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সৌজন্য সাক্ষাৎ, আবাসন খাতের উন্নয়ন নিয়ে আলোচনা