২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সাতক্ষীরার কলারোয়ায় প্রাণনাশের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াছিন আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার গভীর রাতে যশোর ক্যান্টনমেন্টসংলগ্ন শানতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত ইয়াছিন আলী (৫৭) সাতক্ষীরার কলারোয়া উপজেলার তুলশীডাঙ্গা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়া থানা এলাকায় পৌঁছলে সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাতবোমাসহ তার গাড়িবহরে হামলা চালায়।
ওই ঘটনায় কলারোয়া থানায় পৃথক ৩টি মামলা হয়। মামলাগুলোর বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ২০২৩ সালের ১৮ এপ্রিল সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর বিচারক জড়িত আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। ইয়াছিন আলী ওই হামলার পরিকল্পনাকারী ও হামলাকারীদের মধ্যে অন্যতম।তিন মামলার মধ্যে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলার ৪৮ জন আসামির মধ্যে ইয়াছিন আলীসহ মোট ৪৪ জনকে সাত বছর মেয়াদে সাজা দেওয়া হয়।
রায়ের পর থেকে ইয়াছিন আলী দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াছিনের অবস্থান নিশ্চিত করে। মঙ্গলবার গভীর রাতে তিনি যশোর শহরের বেজপাড়া এলাকা থেকে শানতলা এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় শানতলা মোড়ে অভিযান চালিয়ে ইয়াছিন আলীকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে ইয়াছিন আলী জানান, গ্রেপ্তার এড়াতে সাতক্ষীরা থেকে পালিয়ে যশোর শহরের বেজপাড়া এলাকায় ভাড়া বাসায় আত্মগোপনে ছিলেন। দুইটি রিকশা ক্রয় করে তা ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করতেন।তিনি আরো জানান, ইয়াছিনের বিরুদ্ধে বিস্ফোরক, হত্যাচেষ্টা ও মাদক আইনে আরো ৩টি মামলা বিচারাধীন রয়েছে।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগকে স্বাগত জানাল রিহ্যাব, নির্মাণসামগ্রীর অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি

অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগকে স্বাগত জানাল রিহ্যাব, নির্মাণসামগ্রীর অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি

প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত অর্থ নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদনশীল খাতে বিনিয়োগের...