২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দ্বিতীয় দফায় বাড়ল কম্পানি করদাতাদের রিটার্ন জমার সময়

কোম্পানীর করদাতাদের রিটার্ন জমার মেয়াদ দ্বিতীয় দফায় বৃদ্ধি করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কোনো জরিমানা ছাড়া কোম্পানীর রিটার্ন জমা দেওয়া যাবে।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করনীতি বিভাগের দ্বিতীয় কর সচিব বাপন চন্দ্র দাস স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। এনবিআরের এই আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এনবিআর ২০২৩ সালের আয়কর আইনে সংজ্ঞায়িত কোম্পানীর করদাতাদের ২০২৩-২০২৪ করবর্ষের জন্য নির্ধারিত করদিবস ২৮ ফেব্রুয়ারির পরিবর্তে ৩০ এপ্রিল নির্ধারণ করিল।
চিঠিতে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, নতুন আয়কর আইন সম্পর্কে ব্যবসায়ীদের মধ্যে পরিপূর্ণ ধারণা এখনো তৈরি হয়নি। এ ছাড়া বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতি, মূল্যস্ফীতি, ডলার-সংকট ও আসন্ন রমজান উপলক্ষে ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আমদানি-রপ্তানি নিয়ে ব্যস্ত। এজন্য নিরীক্ষা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় কাগজ ও দলিলপত্র প্রস্তুত করার কাজে বিলম্ব হচ্ছে।
এ ছাড়া নিরীক্ষা প্রতিষ্ঠানের ডিভিসি কোড (ডকুমেন্টস ভেরিফিকেশন কোড) প্রাপ্তিতে দীর্ঘ সময় প্রয়োজন হওয়ায় কম্পানিগুলোর নিরীক্ষা প্রতিবেদন পেতে দেরি হচ্ছে। এজন্য কোম্পানীর করদাতাদের রিটার্ন জমার সময় বৃদ্ধি প্রয়োজন।প্রসঙ্গত, গত ১ নভেম্বর আয়কর দিবস শুরু হওয়ার পর কোম্পানীর করদাতাদের জন্য রিটার্ন জমার নির্ধারিত সময় ছিল চলতি বছরের ১৫ জানুয়ারি। কিন্তু সেই সময় বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছিল।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

রেজিস্ট্রেশন ব্যয় কমানো ও স্বল্পসুদে ঋণের দাবি, আবাসন খাত ঘুরে দাঁড়াতে চায় নীতিগত সহায়তা

রেজিস্ট্রেশন ব্যয় কমানো ও স্বল্পসুদে ঋণের দাবি, আবাসন খাত ঘুরে দাঁড়াতে চায় নীতিগত সহায়তা

দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধির গতি ফিরিয়ে আনতে আবাসন খাতকে অগ্রাধিকার দেওয়ার...

অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগকে স্বাগত জানাল রিহ্যাব, নির্মাণসামগ্রীর অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি

অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগকে স্বাগত জানাল রিহ্যাব, নির্মাণসামগ্রীর অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি

প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত অর্থ নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদনশীল খাতে বিনিয়োগের...