বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের (আইজিসিসি) উদ্যোগে কাজী নজরুল ইসলামের শ্যামা সঙ্গীতের এক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার বিকেলে ঢাকার ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে এ সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভারত ও বাংলাদেশে সমান জনপ্রিয়।

নজরুল মা কালীকে নিয়ে শতাধিক ভক্তিমূলক গান রচনা করেছেন, যাকে শ্যামা সঙ্গীত বলা হয়।
এই অনুষ্ঠানে নজরুলের কবিতা পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী টিটো মুন্সী এবং নজরুলের শ্যামা সঙ্গীতের নির্বাচিত গান পরিবেশন করেন মৃদুলা সমাদ্দার ও বিজন চন্দ্র মিস্ত্রি।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, কবি নজরুলের কাজগুলো ভারত ও বাংলাদেশের একটি যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য। এটা আমাদের উভয় দেশের মধ্যে ঘনিষ্ঠভাবে মানুষে মানুষে এবং সাংস্কৃতিক সংযোগ স্থাপনের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম।
এই অনুষ্ঠানে বাংলাদেশের শিল্প-সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগ দেন।











