১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢালাও মামলায় বিব্রত সরকার: আসিফ নজরুল

বিগত সরকারের আমলে অহরহ গায়েবি মামলা হতো। কিন্তু ৫ আগস্টের পর সরকার কোনো মামলা করছে না। তবে সাধারণ লোকজন যেভাবে ঢালাও মামলা দিচ্ছে তাতে সরকার বিব্রত—এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে আইন ও বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা তিনি বলেন।

আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশন যেভাবে কাজ করছে তা বাস্তবায়ন করা হলে বিচার বিভাগে কোনো সমস্যা থাকবে না। এ সময় পরবর্তীতে নতুন আইনে প্রধান বিচারপতি ও হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ হবে বলেও জানান তিনি।

এদিকে বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য ফরিদ আহমেদ শিবলী বলেন, কিছুদিনের মধ্যেই সুপারিশ আকারে সংস্কার প্রস্তাব দেয়া হবে।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

রিহ্যাব নেতৃবৃন্দের সঙ্গে এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সৌজন্য সাক্ষাৎ, আবাসন খাতের উন্নয়ন নিয়ে আলোচনা