২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন, গ্রেপ্তার পাঁচজন কারাগারে

মিরপুরের কচুক্ষেত এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ (রোববার, ৩ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

Thank you for reading this post, don't forget to subscribe!

এসময় তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফরহান ইশতিয়াক আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন আলমগীর, রেশমা খাতুন, মাহফুজ মিয়া, আমিনুল ইসলাম ও কাজী রাসেল।

এর আগে, গত ৩১ অক্টোবর রাজধানীর মিরপুর-১৪ নম্বর কচুক্ষেত সড়কে দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে।

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের এ ঘটনায় পরে ২ নভেম্বর সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে পাঁচ দুষ্কৃতিকারীকে ভাসানটেক ও কাফরুল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পাঁচ আসামির মধ্যে মাহফুজ মিয়া ও আমিনুল ইসলামকে কাফরুল থানার মামলায় গ্রেফতার দেখানো হয়। আলমগীর, রেশমা ও রাসেলকে গ্রেফতার দেখানো হয় ভাষানটেক থানার মামলায়।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

শিরোনাম: কর্পোরেট রিয়েল এস্টেট লিডারশিপে বিশেষ স্বীকৃতি পাচ্ছেন নেক্স রিয়েল এস্টেটের সিইও তাবাসসুম ইমাম