৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কিভাবে খেজুর ভাবে খেলে বাড়তি সুফল পাওয়া যাবে?

সংগৃহীত ছবি

Thank you for reading this post, don't forget to subscribe!

অনলাইন ডেস্ক

স্বাস্থ্যগত উপকারিতার পাশাপশি খেজুর খেতেও সুস্বাদু।  তাই স্বাস্থ্যসচেতন মানুষের কাছে খেজুর সুপারফুড হিসেবে পরিচিত। খেজুরে কার্বোহাইড্রেট, ফাইবার, প্রোটিন, ক্যালসিয়া্‌ম, ভিটামিন বি, ভিটামিন কে, আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, জিঙ্ক ও ম্যাঙ্গানিজসহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে।

খেজুরে রয়েছে ফাইবারের মতো উপাদান যা হজমে সাহায্য করে।

শরীরে শক্তি জোগাতেও খেজুর সাহায্য করে। তবে শুধু খেজুর খাওয়ার বদলে যদি সঙ্গে কিছু খাবার খাওয়া যায় তাহলে বাড়তি সুফল পাওয়া যেতে পারে-

ওটস

সকালের খাবারে মাঝেমাঝে অনেকেই দই, ওট্স খান। ওটসের সঙ্গে খাওয়া যেতে পারে খেজুরও। স্বাদও মিষ্টি হবে, শরীরও পর্যাপ্ত পুষ্টি পাবে। ওট্স এবং খেজুর পেটের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর। দিনের শুরুতে খেলে শরীরও চাঙ্গা থাকে।

চকোলেট

ডার্ক চকোলেট এবং খেজুর অত্যন্ত স্বাস্থ্যকর খাবার। ডার্ক চকোলেটে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, যা উচ্চ রক্তচাপ, হার্টের রোগের ঝুঁকি কমায়। রক্ত চলাচলও সচল রাখে ডার্ক চকোলেট। ডার্ক চকোলেটের সঙ্গে খেজুর খেলে আরও বাড়তি সুবিধা পাওয়া যায়।

কাঠবাদাম

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে, লিভার ভাল রাখতে, হার্টের খেয়াল রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং অনিদ্রা দূর করতে খেজুর এবং কাঠবাদাম অনবদ্য ভূমিকা পালন করে। কাঠবাদাম, খেজুর এবং অল্প মধু একসঙ্গে মিশিয়ে খেলেও উপকার পাওয়া যায়। সূত্র: আনন্দবাজার 

 

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত