১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বদলে যাচ্ছে চলচ্চিত্র সেন্সর বোর্ডের নাম

সেন্সর বোর্ড পুনর্গঠন করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী সার্টিফিকেশন বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সম্মেলন কক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এবং জুরি বোর্ডের নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

Thank you for reading this post, don't forget to subscribe!

নাহিদ ইসলাম বলেন, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে চলচ্চিত্র সেন্সর বোর্ড এবং জুরি বোর্ড গঠন করা হয়েছে। দুই কমিটির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক ছিল। ২০২৩ সালে যে আইন হয়েছে, সেটা সেন্সর শব্দটিকে বাদ দিয়ে দিচ্ছি। সার্টিফিকেশন আইন অনুযায়ী, ত্রুটিপূর্ণ আইনকে সংশোধন করা হবে। সিনেমা জগতে যেন ক্ষতি না হয়, সেজন্য সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করা হবে। সার্টিফিকেশন আইন অনুযায়ী সার্টিফিকেশন বোর্ড হবে।’

তিনি আরও বলেন, ‘২০২৩ সালে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের গেজেট হয়েছিল, সেই গেজেটের বিধিমালা তৈরি হয়নি এখন পর্যন্ত। বিগত সময়েও যে সেন্সর বোর্ডটি গঠন করা হয়েছিল সেটিও ১৯৬৩ সালের যে আইন সে আইন অনুযায়ী করা হয়েছিল। যেহেতু গেজেটের বিধিমালা ছিল না। সেই ধারাবাহিকতায় সেটিকে অনুসরণ করেই সিনেমা জগতে যেন আর্থিক ক্ষতি না আসে সেজন্য আপৎকালীন একটা সেন্সর বোর্ড তৈরি করেছিলাম।’

এদিকে সেন্সর-প্রথা বাতিল চেয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিএফডিসিতে সংবাদ সম্মেলন করেছেন চলচ্চিত্রকর্মীরা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, চলচ্চিত্র প্রযোজক- পরিবেশক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ফিল্ম ক্লাবের সভাপতি শামসুল আলম, নায়ক- অভিনেতা ওমর সানী, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, পরিচালক এ জে রানা,  সায়মন তারিক, পরিচালক-প্রযোজক শিমুল প্রমুখ । এছাড়া উপস্থিত ছিলেন অনেকে।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

শিরোনাম: কর্পোরেট রিয়েল এস্টেট লিডারশিপে বিশেষ স্বীকৃতি পাচ্ছেন নেক্স রিয়েল এস্টেটের সিইও তাবাসসুম ইমাম