রাণী হামিদ
Thank you for reading this post, don't forget to subscribe!দাবা অলিম্পিয়াডে হাঙেরীর বুদাপেস্টে গতকাল নবম রাউন্ডে মহিলা বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা। বাংলাদেশ ১-৩ গেম পয়েন্টে হেরেছে। বাংলাদেশের চার দাবাড়ুর মধ্যে শুধুমাত্র আন্তর্জাতিক মহিলা মাস্টার রাণী হামিদই জিতেছেন।
বাংলাদেশের দাবার কিংবদন্তি রাণী হামিদ। ৮২ বছর বয়সে তিনি বিশ্ব দাবার সর্বোচ্চ আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। নয় রাউন্ডের মধ্যে তিনি ছয় রাউন্ড খেলেছেন। ছয়টিতেই তিনি জিতেছেন।
রাণী হামিদের রেটিং ১৯০০ আর আর্জেন্টাইন দাবাড়ুর ২১৭২। এরপরও দুর্দান্ত খেলে জিতেছেন রানী হামিদ।
গতকাল ওপেন বিভাগে বাংলাদেশ ২.৫ – ১.৫ গেম পয়েন্টে লেবাননকে হারিয়েছে। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব হেরেছেন ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ড্র করেছেন। গতকাল ফাহাদ জিতলে আরেকটি জিএম নর্ম পেতেন। কাল ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও মনন রেজা নীড় নিজ নিজ বোর্ডে জিতেছেন।











