ছবি: বাফুফে
Thank you for reading this post, don't forget to subscribe!কয়েক সপ্তাহ আগে অনূর্ধ্ব-২০ দল সাফ চ্যাম্পিয়নশিপ জিতে উৎসব করছিলেন বাংলাদেশের যুবারা। তবে উপমহাদেশ ছাড়িয়ে মহাদেশীয় পর্যায়ে খেলতে গিয়েই খাবি খেলেন তারা। এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাইয়ে সিরিয়ার বিপক্ষে ০-৪ গোলে হেরে গেল বাংলাদেশ।
ভিয়েতনামের মাঠে সিরিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশ। পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশটি। দুই অর্ধে দুটি করে গোল দিয়ে সহজ জয় তুলে নিয়েছে তারা।
এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ে দশ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্স আপ চূড়ান্ত পর্বে খেলবে। প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরে বসায় বাংলাদেশের পরবর্তী রাউন্ডে খেলা শঙ্কার মধ্যেই পড়ল। গ্রুপপর্বের পরের ম্যাচে সোমবার (২৩ সেপ্টেম্বর) গুয়ামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
পাঠক সংখ্যাঃ ৯৪











