১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীতে ২৪ ঘণ্টায় সড়কে ৩০৩ মামলা, জরিমানা ১২ লাখ টাকা

সড়কে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশ। ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৩০৩টি মামলা ও ১২ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) ডিএমপির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

গতকাল শুক্রবার সারাদিন ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযানগুলো পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপি জানায়, এ ছাড়া অভিযানে ৩২টি গাড়ি ডাম্পিং ও ২০টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

শিরোনাম: কর্পোরেট রিয়েল এস্টেট লিডারশিপে বিশেষ স্বীকৃতি পাচ্ছেন নেক্স রিয়েল এস্টেটের সিইও তাবাসসুম ইমাম