১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি

কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের সীমান্তবর্তী চাঁনপুর ব্রিজ এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার (১৫ সেপ্টেম্বর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, বিকেলে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কুমিল্লা কোতোয়ালী সদর উপজেলাধীন সীমান্তবর্তী চাঁনপুর ব্রীজ নামক এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে ইলিশ মাছ পাচার হবে। এমন তথ্যর ভিত্তিতে হাবিলদার জুয়েলের নেতৃত্বে বিজিবি’র কটকবাজার চেকপোস্টের টহলদল সেখানে অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে বিজিবি টহলদল বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ মাছ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ইলিশের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৫২ হাজার টাকা বলেও জানান এই কর্মকর্তা।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

শিরোনাম: কর্পোরেট রিয়েল এস্টেট লিডারশিপে বিশেষ স্বীকৃতি পাচ্ছেন নেক্স রিয়েল এস্টেটের সিইও তাবাসসুম ইমাম