১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপসজ্জাকরের ভূমিকায় সামিনা

আগেও বেশ কয়েকবার রূপসজ্জাকরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে শাহনাজ রহমতউল্লাহ, মিতালী মুখার্জিদেরও মেকআপ করে দিয়েছেন তিনি। জীবন বীমার প্রচারণামূলক একটি গানের ভিডিও চিত্র ধারণের আগে এবার কণ্ঠশিল্পী রফিকুল আলমকে মেকআপ করে দিলেন সামিনা।

সেই মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে রফিকুল আলম লেখেন, ‘আমার অনেক স্নেহভাজন শিল্পী সামিনা।

মেকআপম্যান আসতে দেরি হওয়ায় ভিডিও চিত্র ধারণের জন্য স্টুডিওতে মেকআপ করে দিচ্ছে।’

 

রফিকুল আলমের পোস্টের নিচে তাঁর স্ত্রী আবিদা সুলতানা লিখেছেন, ‘সোমার (সামিনা) নতুন প্রফেশনটা বেশ ভালো, শুভেচ্ছা সোমা।’

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

রিহ্যাব নেতৃবৃন্দের সঙ্গে এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সৌজন্য সাক্ষাৎ, আবাসন খাতের উন্নয়ন নিয়ে আলোচনা