সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ফারহানা ফেরদৌসীকে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে মোহাম্মদ সালাহ উদ্দিনের নিয়োগ বাতিল করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিজ্ঞাপন
Thank you for reading this post, don't forget to subscribe!ফারহানা ফেরদৌসীকে গ্রামীণ ব্যাংকের পরিচালক নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংক আইন ২০১৩ এর ধারা (৯)(১)(ক) অনুযায়ী সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ফারহানা ফেরদৌসীকে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদের পরিচালক হিসেবে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে জারা করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অপরদিকে মোহাম্মদ সালাহ উদ্দিনের নিয়োগ বাতিল করা সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক হিসেবে মোহাম্মদ সালাহ উদ্দিনের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।











