বাংলাদেশ থেকে দক্ষ কর্মীসহ আরও নানা পর্যায়ের কর্মী নেবে কুয়েত। পাশাপাশি ডাক্তার, নার্স ও প্রকৌশলী নিতে চায় দেশটি। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতে এ কথা বলেন দেশটির বিদায়ী রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি।
Thank you for reading this post, don't forget to subscribe!কুয়েতের রাষ্ট্রদূত বলেন, কুয়েত ও উপসাগরীয় অঞ্চলে তিন লাখেরও বেশি বাংলাদেশি কাজ করছে। কুয়েতে পাঁচ হাজারেও বেশি বাংলাদেশী সৈন্যও কাজ করছে বলেও জানান তিনি।
ড. ইউনূস বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য কুয়েতকে ধন্যবাদ। এ সময় তিনি দুই দশের মধ্যে জ্বালানি ও বিনিয়োগে সহায়তা বৃদ্ধির কথা বলেন। দেশটির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এছাড়াও, বৈঠকে অর্থনীতি, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন ইস্যু এবং জ্বালানি সহযোগিতার বিষয়ে সহযোগিতার কথা তুলে ধরা হয়।
পাঠক সংখ্যাঃ ৮৬











