১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক রোবেদ আমিন

অধ্যাপক ডা. রোবেদ আমিন। ফাইল ছবি

Thank you for reading this post, don't forget to subscribe!

স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রোবেদ আমিন।

আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে তিনি স্বাস্থ্য অধিদফতরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) শাখার লাইন ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ডা. রোবেদ আমিনকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

শিরোনাম: কর্পোরেট রিয়েল এস্টেট লিডারশিপে বিশেষ স্বীকৃতি পাচ্ছেন নেক্স রিয়েল এস্টেটের সিইও তাবাসসুম ইমাম