১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র: ব্লিংকেন

বাংলাদেশের সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যব্ক্ষেণ করার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মেরিল্যান্ডে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। জানান অন্তবর্তী সরকারের প্রতি প্রত্যাশার কথাও।

Thank you for reading this post, don't forget to subscribe!

অ্যান্টনি ব্লিংকেন বলেন, ‘বাংলাদেশ প্রসঙ্গে বলবো, আমরা খুব নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্তই নেবে, তাতে যেন গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জনগণের ইচ্ছার প্রতিফলন থাকে। আমাদের দিক থেকে সেখানে মার্কিন নাগরিক এবং আমাদের কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।’

একই সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বাংলাদেশের সব পক্ষকে সহিংসতা পরিহার এবং সাম্প্রতিক ঘটনাবলীর স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশে গিয়েছিলাম খুব বেশিদিন হয়নি। তাই বাংলাদেশে সহিংসতা ও মর্মান্তিক প্রাণহানির বিষয়ে জাতীয় পর্যায়ে উদ্বেগের পাশাপাশি ব্যক্তিগতভাবেও আমি উদ্বিগ্ন। যারা মারা গেছেন, তাদের সবার পরিবার ও বন্ধুদের জন্য গভীর সমবেদনা জানাচ্ছি। অন্তর্বর্তী সরকার ইস্যুতে সব পক্ষকে সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছি।’

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

শিরোনাম: কর্পোরেট রিয়েল এস্টেট লিডারশিপে বিশেষ স্বীকৃতি পাচ্ছেন নেক্স রিয়েল এস্টেটের সিইও তাবাসসুম ইমাম