৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে ক্রীড়া সাংবাদিকদের মানববন্ধন

শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে মানববন্ধন করেছেন ক্রীড়া সাংবাদিকরা। আজ (শনিবার, ৩ আগস্ট) মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘শিক্ষার্থী-জনতার উপর নৃশংসতার বিচার চাই ও বৈষম্যমুক্ত সমাজ চাই’ এই ব্যানারে মানববন্ধনে অংশ নেন টিভি চ্যানেলসহ বিভিন্ন সংবাদমাধ্যমের ক্রীড়া সাংবাদিকরা।

বক্তব্যে তারা দেশে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সুষ্ঠু বিচারের জোর দাবি জানান। এসময় আহত ও নিহত শিক্ষার্থীদের স্মরণে উপস্থিত সাংবাদিকরা এক মিনিট নিরবতা পালন করেন।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের আবাসন শিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ...