(উপরে বাঁ থেকে) রুশনারা আলী, রুপা হক ও টিউলিপ সিদ্দিক এবং (নিচে বাঁ থেকে) আফসানা বেগম, রুমী চৌধুরী, রুফিয়া আশরাফছবি: সংগৃহীত
Thank you for reading this post, don't forget to subscribe!যুক্তরাজ্যের আসন্ন জাতীয় নির্বাচনে এবার লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ছয় নারী। তাঁরা বিরোধী দল লেবার পার্টির মনোনয়নে নির্বাচনে লড়বেন।
এই ছয় নারীর মধ্যে বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের সদস্য রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রুপা হক ও আফসানা বেগম রয়েছেন। তাঁদের সঙ্গে এবার প্রার্থী হয়েছেন রুমী চৌধুরী ও রুফিয়া আশরাফ।
আসন্ন জাতীয় নির্বাচনে বিরোধী দল লেবার পার্টির জয়ী হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে সব জনমত জরিপে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির থেকে ২০ পয়েন্ট এগিয়ে আছে লেবার পার্টি।
বড় কোনো অঘটন না ঘটলে ১৫ বছর পরে যুক্তরাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি। দলটি ক্ষমতায় এলে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বাংলাদেশি বংশোদ্ভূত এই নারীদের মধ্যে কেউ।
যুক্তরাজ্যে আগামী ৪ জুলাই জাতীয় নির্বাচন হবে। দেশটিতে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার অন্তত ছয় মাস আগে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।











