১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইমরানের নির্দেশ সেনাবাহিনীর সঙ্গে আলোচনা বসতে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানএএফপি ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে গ্রেপ্তারের এক বছর পালন করেছে দলটি। গতকাল বৃহস্পতিবারের ওই কর্মসূচিতে বড় ধরনের জমায়েত দেখাতে ব্যর্থ হয়েছে পিটিআই।

এ পরিস্থিতিতে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পিটিআই নেতা আরিফ আলভিকে আলোচনার মাধ্যমে সবকিছু ঠিকঠাক করার গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন পিটিআই প্রধান ইমরান খান।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর পিটিআই নেতাদের ডাকা এক সংবাদ সম্মেলনে আরিফ আলভিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। ওই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় পরিষদের বিরোধী দলের নেতা ওমর আয়উব, পিটিআই মুখপাত্র রউফ হাসান প্রমুখ।

ইমরানের দেওয়া গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানায়নি পিটিআই। তবে সাবেক প্রেসিডেন্ট সম্প্রতি ইমারন খান ও দেশটির সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান দূরত্ব দূর করার চেষ্টা করেছেন। আরিফ আলভি বলেছেন, আলোচনা হতে হবে। তিনি দাবি করেন, বর্তমান শাসক জোটে থাকা রাজনৈতিক দলগুলোর প্রকৃতপক্ষে কোনো ক্ষমতা নেই।

ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে অন্য কারও সঙ্গে আলোচনার প্রসঙ্গে সাবেক প্রেসিডেন্ট বলেন, পাকিস্তানে কে বেশি ক্ষমতাধর, তা আপনারা জানেন। এসব রাজনৈতিক দল নির্বাচনী জালিয়াতিতে জড়িত ছিল। সরকারে তাদের কিছু করারও নেই। তিনি অভিযোগ করে বলেন, পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোট চুরির সুবিধাভোগী হচ্ছে পিএমএল–এন, পিপিপি ও মুত্তাহিদা কওমি মুভমেন্ট।

আরিফ আলভি আরও বলেন, এর আগেও তিনি সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন। এবারও দেশের স্বার্থে তিনি একই কাজ করবেন। সুত্র: ডন ইসলামাবাদ(প্রথম আলো)

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

রিহ্যাব নেতৃবৃন্দের সঙ্গে এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সৌজন্য সাক্ষাৎ, আবাসন খাতের উন্নয়ন নিয়ে আলোচনা