১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মাননীয় প্রধানমন্ত্রী মসজিদ-মাদরাসায় ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন

নিজস্ব প্রতিবেদক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে ৫৬০টি মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ করছেন। আমাদের মসজিদ-মাদ্রাসার ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। হাজীদের জন্য সুন্দর, সহজ, স্বচ্ছ প্রক্রিয়া করার জন্য ডিজিটাল হজের সকল কার্যক্রম তিনি নিজে তদারকি করছেন।

শুক্রবার (১০ মে) দুপুরে নাটোরের সিংড়া কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত হাজী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পলক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টঙ্গি ইজতেমার জায়গার ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা করেছেন। ইসলাম ধর্মের সম্প্রসারণ করার জন্য কাকড়াইল মসজিদসহ অসংখ্য মসজিদ প্রতিষ্ঠা করেন। তিনি আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

রিহ্যাব নেতৃবৃন্দের সঙ্গে এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সৌজন্য সাক্ষাৎ, আবাসন খাতের উন্নয়ন নিয়ে আলোচনা