২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কোহলিদের মাত্র ১৪৮ রানের লক্ষ্য দিলো গুজরাট

নিজস্ব প্রতিবেদক :
রানবন্যার আইপিএলে ১৪৭ রান। একেবারেই মামুলি। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক বোলারদের তোপের মুখে ১৪৭ রানেই অলআউট হয়ে গেছে গুজ*রাট টাইটান্স।

Thank you for reading this post, don't forget to subscribe!

বড্ড অসময়ে এসে জ্বলে উঠেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ম্যাচ জয়ের পর টানা ৬ ম্যাচ হারেই তাদেরকে পুরোপুরি পেছনের পায়ে ঠেলে দিয়েছে। টানা কয়েকটি ম্যাচ জিতেও খুব এটা লাভ হচ্ছে না। তবুও, শেষ পর্যন্ত লড়াই করার পূর্ভাবাস দিয়ে যাচ্ছে কোহলির দল।

আজ (শনিবার) টস জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠায় বেঙ্গালুরু। টস হেরে ব্যাট করতে নেমে বেঙ্গালুরু বোলারদের সামনে শুরু থেকেই উইকেট হারাতে থাকে গুজরাটের ব্যাটাররা। ঋদ্ধিমান সাহা ১, শুভমান গিল আউট হন ২ রান করে। সাই সুদর্শন করেন ৬ রান। সর্বোচ্চ ৩৭ রান করেন শাহরুখ খান।

ডেভিড মিলারের ব্যাট থেকে ২০ বলে ৩০ এবং রাহুল তেওয়াতিয়ার ব্যাট থেকে আসে ৩৫ রান। ১৮ রান করেন রশিদ খান এবং ১০ রান করেন বিজয় শঙ্কর।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

শিরোনাম: কর্পোরেট রিয়েল এস্টেট লিডারশিপে বিশেষ স্বীকৃতি পাচ্ছেন নেক্স রিয়েল এস্টেটের সিইও তাবাসসুম ইমাম