২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

উত্তরা ইউনিভার্সিটির ভিসি ড. ইয়াসমীন আরা লেখার পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার (ডি-লিট) পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। শুক্রবার অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখাকে এই ডিগ্রি দিয়েছে রাঁচি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখার থিসিসের টপিক ছিল ‘বাংলাদেশের প্রবাদ প্রবচন : ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ’। তার থিসিসের তত্ত্বাবধায়ক ছিলেন বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগের অধ্যাপক ড. এসকে পাল।

ড. লেখা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও ভাষাবিজ্ঞান বিষয়ে ১৯৯২ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৯৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। গবেষক হিসেবে সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ তিনি ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত