২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মৃগয়া

জানি না কোন সে কথা মুখের ধনুক ছেড়ে

ছুটল তোমার দিকে, বনের একান্ত নির্জনে

পাতার আলপনায় মুগ্ধ চোখ ভেবেছ কী শ্রবণে

বিঁধিবে সুচালো ফলা কোনো কথার জেরে!

ফুলের চাতুর্যে এ জীবন হলো প্রজাপতির,

পাতা ছেঁড়া শব্দ ছড়াল বনে, চুপ ঝিঁঝিপোক—

কী কষ্ট নিয়ে উড়ে গেলে নিশাচর জুনিপোক—

তীব্র অন্ধকারে পড়ে আছে কথামাখা তির।

এ জীবন শুধু জীবনেরে খায়, চেয়েছিলে

চেয়েছি একটা বন হোক নির্জন গুহার মতো,

ঘুমিয়ে থাকব আঠারো বছর, গুহার পাঁচিলে।

সম্পর্কিত খবর

সর্বাধিক পঠিত

অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগকে স্বাগত জানাল রিহ্যাব, নির্মাণসামগ্রীর অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি

অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগকে স্বাগত জানাল রিহ্যাব, নির্মাণসামগ্রীর অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি

প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত অর্থ নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদনশীল খাতে বিনিয়োগের...